শিক্ষককে উত্ত্যক্ত যুবকের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় গতকাল রোববার এক স্কুলশিক্ষককে উত্ত্যক্ত করার অভিযোগে বাবুল হোসেন (২৮) নামের এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। থানার এএসআই আরিফুল ইসলাম জানান, কামনগর গ্রামের বাবুল প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিলেন। কয়েক দিন আগে বাবুল ওই শিক্ষিকাকে মুঠোফোনে আপত্তিকর খুদে বার্তা পাঠান। পরে ওই শিক্ষিকা থানায় অভিযোগ করেন। গতকাল সকালে ওই শিক্ষিকাকে আবার বাবুল উত্ত্যক্ত করেন। খবর পেয়ে পুলিশ তাঁকে আটক করে। পরে ইউএনওর কার্যালয়ে তাঁকে হাজির করা হয়।