শিক্ষককে কারণ দর্শাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দশম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে একটি বিদ্যালয়ের এক শিক্ষককে (৪২) সাময়িকভাবে বরখাস্তের পর ‘কেন তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না’ মর্মে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাক্ষরিত নোটিশটি বিদ্যালয়ের দপ্তরির মাধ্যমে ওই শিক্ষকের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান শেখ বলেন, নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পর যাচাই-বাছাই করে ওই শিক্ষকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।