শিক্ষককে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে লালমনিরহাটের আদিতমারী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবদুল হামিদকে ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা ভূমি কার্যালয়ে নির্বাহী হাকিম জহুরুল ইসলাম তাঁকে এই দণ্ড দেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা ভূমি কার্যালয়ে জমিজমাসংক্রান্ত বিবাদের শুনানিকালে প্রতিপক্ষের জমা দেওয়া জমির দলিলের ফটোকপি কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলেন আবদুল হামিদ। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে হামিদের কাছ থেকে ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। আবদুল হামিদ বলেন, মানুষের ভুল হয়। তিনি বিবাদীপক্ষের জমা দেওয়া কাগজ দেখতে চাইলে টানাহেঁচড়ায় তা ছিঁড়ে যায়।