প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার কুমারখালীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয় পতাকা উত্তোলন না করার দায়ে এক শিক্ষককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সকালে উপজেলার লাহিনীপাড়ায় মীর মশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। দণ্ড পাওয়া শিক্ষকের নাম আবদুল জলিল। তিনি ওই স্কুলের প্রধান শিক্ষক। ইউএনও সাহেলা আক্তার এ জরিমানা করেন।