শিক্ষককে লাঞ্ছিত করায় এক ব্যক্তির জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের আলফাডাঙ্গায় শিক্ষককে লাঞ্ছিত করার দায়ে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার বিকেলে নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল খায়ের ওই জরিমানা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, টগরবন্দ ইউপির সাবেক চেয়ারম্যান ও তিতুরকান্দী গ্রামের বাসিন্দা শেখ শাহিনুজ্জামান (৩৫) ১৬ জুলাই সকালে তিতুরকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। তিনি প্রধান শিক্ষক সবিতা রানী কুণ্ডুর কক্ষে ঢুকে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির দাতা সদস্যদের তালিকা দেখতে চান। সবিতা রানী এতে অস্বীকৃতি জানালে শাহিনুজ্জামান তাঁকে গালিগালাজ করেন এবং একপর্যায়ে কিল-ঘুষি মেরে কমিটির কাগজপত্র ছিনিয়ে নেন। এরপর সবিতা রানী ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইউএনও তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করেন।