প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবাসে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সকালে ক্যাম্পাস থেকে বাসটি শহরে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এতে গাড়ির কাচ ভেঙে গেলেও কেউ আহত হয়নি।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ক্যাম্পাস থেকে শহরের উদ্দেশে ছেড়ে বাসটি আমানবাজার ও বালুচরার মাঝামাঝি এলাকায় পৌঁছালে ঢিল ছুড়ে মারে দুর্বৃত্তরা। ওই সময় বাসে কয়েকজন শিক্ষক ছিলেন।
এর আগে গত বছরের ১০ সেপ্টেম্বর শিক্ষকবাসে ককটেল হামলা হয়। এতে ১২ জন শিক্ষকসহ ১৪ জন আহত হন।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের উপপরিচালক মোহাম্মদ রবিউল আলম বলেন, গাড়িচালকের বিচক্ষণতার কারণে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে উদ্ধার পেয়েছে বাস। দুর্বৃত্তের ঢিলে এক পাশের কাচ ভেঙে গেলেও চালক বাস থামাননি।