শিক্ষকসহ বহিষ্কার ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুরে গতকাল শুক্রবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। দায়িত্বে অবহেলার অভিযোগে বহিষ্কার হন একজন শিক্ষক। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম নাহিদা আক্তার তাঁদের বহিষ্কার করেন। তিনি বলেন, উপজেলার জয়রামপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে বাংলা প্রথম পত্রের পরীক্ষা চলাকালে ওই চারজন নকল করছিলেন। ওই কক্ষে দায়িত্ব পালনে অবহেলা করেন বহিষ্কৃত শিক্ষক সাইদুর রহমান। এ সময় দৌলতপুর ইউএনও মো. তৌফিকুর রহমান উপস্থিত ছিলেন।