শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ সদর উপজেলার বলিহার কলেজের সাবেক প্রভাষক মোজাম্মেল হকের (৫৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মোজাম্মেল শহরের উকিলপাড়া মহল্লার বাসিন্দা। নওগাঁ সদর থানার ওসি জাকিরুল ইসলাম জানান, সোমবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়ে বাড়ির নিচতলার ঘরে একা ঘুমিয়ে পড়েন মোজাম্মেল হক। গতকাল সকালে মোজাম্মেলের স্ত্রী ওই ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ দেখতে পান। খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।