শিক্ষকের বাসায় চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার সাভারে গত শুক্রবার এক কলেজশিক্ষক দম্পতির ভাড়া বাসায় চুরি হয়েছে। চোরেরা অর্থ, ডলার ও স্বর্ণালংকার নিয়ে গেছে। সাভার শারীরিক শিক্ষা কলেজের শিক্ষক শফিকুল ইসলাম মল্লিক ও তাঁর স্ত্রী সাভার বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক বদরুন্নাহার ব্যাংক কলোনির একটি ছয়তলা ভবনের পাঁচতলার ফ্ল্যাটে ভাড়া থাকেন। সেখানে চুরি হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, স্ত্রী ও স্বজনদের নিয়ে তিনি গত শুক্রবার বেলা আড়াইটার দিকে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যান। রাত সাড়ে আটটার দিকে বাসায় ফিরে ফ্ল্যাটের দরজা খোলা দেখতে পান। আলমারিও খোলা ছিল। চোরেরা আলমারি থেকে ৩ লাখ টাকা, ৫০০ ডলার ও ২৫ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে গেছে। বিষয়টি সাভার মডেল থানাকে জানানো হয়েছে। আজ
রোববার থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।