শিক্ষকের বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা শহরে পুলিশ পরিচয়ে এক কলেজশিক্ষকের বাড়িতে ডাকাতি হয়েছে। তালার কুমিরা মহিলা কলেজের শিক্ষক আবদুল হামিদের পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসাসংলগ্ন বাড়িতে গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আবদুল হামিদ বলেন, রাত দুইটার দিকে ৮ থেকে ১০ জন ডাকাত প্রথমে তাঁর বাড়ির কলাপসিবল গেট ভেঙে ভেতরে ঢোকে। এরপর তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলে। পুলিশের কথা শুনে তিনি দরজা খুলে দেন। সঙ্গে সঙ্গে তারা তাঁকে ও তাঁর স্ত্রীকে বেঁধে ফেলে। এরপর ডাকাতেরা ঘরের আলমারি ভেঙে ৫০ হাজার টাকা ও আট ভরি ওজনের সোনার গয়না লুট করে নিয়ে যায়।