শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় স্কুলশিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার ছাত্রী বর্তমানে মা ও শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন।
গত মঙ্গলবার সন্ধ্যায় ঝড়ের সময় উপজেলার মালিবাগ দড়িপাড়া এলাকায় ওই ঘটনা ঘটলেও বিষয়টি মোটা অঙ্কের টাকা দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়।
স্থানীয় এলাকাবাসী জানিয়েছে, বন্দর উপজেলার মুছাপুর ইউপির মালিবাগ কেরামতিয়া উচ্চবিদ্যালয়ের অস্থায়ী ওই শিক্ষকের কাছে নবম শ্রেণির ছাত্রীটি ঘটনার ১৫ দিন আগে থেকে প্রাইভেট পড়ছিল।
মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে একই গ্রামের আবু তাহের গেদার বাড়িতে ওই ছাত্রী প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট পড়ার সময় প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সুযোগে ওই স্কুলশিক্ষক ছাত্রীকে একা পেয়ে ধর্ষণ করে পালিয়ে যান।