শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের হয়রানির অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার তজুমদ্দিন উপজেলার ফজিলাতুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের হয়রানি ও উত্ত্যক্ত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছাত্রীরা গতকাল রোববার বেলা তিনটায় সদর রোডে মানববন্ধন করেছে। পরে ওই শিক্ষকের বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছে।
লিখিত অভিযোগ ও ছাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই শিক্ষক শ্রেণিকক্ষে নানা অজুহাতে ছাত্রীদের গায়ে হাত দেন। কুইঙ্গিত করেন এবং কুরুচিপূর্ণ কথাবার্তা বলেন। তিনি কারণে-অকারণে ছাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।