শিক্ষকের বেত্রাঘাতে চার ছাত্র আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের এসকেজেবি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির চার ছাত্রকে বেধড়ক বেত্রাঘাত করা হয়েছে। ফুল চুরি করায় একজন অভিভাবক নালিশ করলে সহকারী প্রধান শিক্ষক জুনায়েদ হোসেন তাদের বেত্রাঘাত করেন।
গত বুধবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে বেত্রাঘাতে গুরুতর আহত আবু কালামকে সন্ধ্যায় কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। অপর আহত ছাত্ররা হলো আরিফ, মাহাবুব ও মাইনুল।
একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীর বাসার ফুল চুরি করায় তার মা বিদ্যালয়ে গিয়ে নালিশ করেন বলে বিদ্যালয়ের অন্য শিক্ষকেরা জানান।
সহকারী প্রধান শিক্ষক জুনায়েদ হোসেন বলেন, আসলে সে রকমভাবে মারা হয়নি।