প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সোম মোজাদ্দেদীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার এক শিক্ষক গতকাল বেত্রাঘাত করে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে আহত করেন। গতকালই ওই শিক্ষার্থীর বাবা এর বিচার চেয়ে ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার তুমলিয়া ইউনিয়নের ওই মাদ্রাসার শিক্ষক এ টি এম ফারুক হোসেন শিক্ষার্থী তাসনিমুর রহমানকে (১৩) বাঁশের কঞ্চি দিয়ে শারীরিক নির্যাতন করেন। এতে শিক্ষার্থীর ডান হাতের কবজি ভেঙে যায় ও শারীরের বিভিন্ন স্থান জখম হয়। ঘটনার পর মাদ্রাসার অন্য শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ফারুক হোসেন বলেন, ‘ছাত্র অন্যায় করেছে, তাই শাসন করেছি।’