শিক্ষকের মার খেয়ে ছাত্র হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পূর্ব জুরাইনে গতকাল রোববার প্রধান শিক্ষকের কিল-ঘুষিতে আহত হয়েছে এক ছাত্র। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিক্ষকের হাতে আহত ও পরে হাসপাতালে ভর্তি হওয়া ছাত্রের নাম পনির হোসেন (১৩)। সে পূর্ব জুরাইনের আলমবাগের হাজেরা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ে। পনিরের মা মায়া বেগম জানান, গতকাল দুপুরে সপ্তম শ্রেণির ছাত্ররা হইচই করছিল। এ সময় প্রধান শিক্ষক আলতাফ হোসেন শ্রেণিকক্ষে ঢুকে পনিরকে কিল-ঘুষি মেরে আহত করেন। ছেলের অসুস্থ হয়ে পড়ার খবর পেয়ে তিনি স্কুলে যান। ছেলেকে আহত করার ব্যাখ্যা চাইলে প্রধান শিক্ষক তাঁর সঙ্গেও রূঢ় আচরণ করেন বলে তিনি অভিযোগ করেন।
হাসপাতাল সূত্র জানিয়েছে, পনিরের মুখমণ্ডল, মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।