শিক্ষকের হাতে শিক্ষক লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দায় একটি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত এক পরিবারের সদস্য চার শিক্ষক মিলে অপর এক শিক্ষককে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার জিয়াকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার উপজেলা শিক্ষা কর্তাকর্তার কার্যালয়ে শিক্ষক ইয়ার আলী এ অভিযোগ করেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে তোজাম্মেল হোসেন এবং সহকারী শিক্ষক হিসেবে তাঁর ছেলে জিয়াউদ্দিন, মেয়ে ফারহানা সুলতানা ও পুত্রবধূ ছৌদিকা ইসলাম কর্মরত আছেন।
ইয়ার আলীর অভিযোগ, ১৬ মার্চ পাঠদানের নতুন সময়সূচি অনুযায়ী ইয়ার আলী নিজের কাজ নিয়েই অতিরিক্ত চাপে ছিলেন। তাই তিনি পড়ানোর সময়সূচি পুনর্মূল্যায়নের কাজটি প্রধান শিক্ষককেই করে ফেলতে অনুরোধ করেন। এ নিয়ে দুজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে প্রধান শিক্ষকের ছেলে, মেয়ে ও পুত্রবধূ এসে ইয়ার আলীকে গালাগাল করতে থাকেন। একপর্যায়ে প্রধান শিক্ষক ও তাঁর ছেলে মিলে ইয়ার আলীকে শারীরিকভাবেও লাঞ্ছিত করেন।
তোজাম্মেল হোসেন বলেন, ‘ইয়াকুব আলীর সঙ্গে কথা-কাটাকাটি হয়। লাঞ্ছিত করার অভিযোগ সত্য নয়।’