শিক্ষকেরা পেটালেন অধ্যক্ষকে, আবার মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজের অধ্যক্ষকে ওই কলেজেরই একদল শিক্ষক পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার ডাকবাংলো এলাকায় অধ্যক্ষ ইউনুচ আলীর বাসভবনে ঢুকে শিক্ষকেরা তাঁকে মারপিট করেন।
হামলার পর ওই রাতেই হাতীবান্ধা থানায় কলেজের শিক্ষক হামিদুল আলম বাদী হয়ে অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও জাকির হোসেন বলেন, ‘মাথা ও কোমরে আঘাত পাওয়া অবস্থায় অধ্যক্ষকে ওনার কলেজেরই কয়েকজন শিক্ষক হাসপাতালে এনে ভর্তি করান। তবে আঘাত গুরুতর হাওয়ায় পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর পাঠানো হয়।’
আহত অধ্যক্ষ বলেন, তাঁর কলেজেরই শিক্ষক হামিদুল আলমের নেতৃত্বে কয়েকজন শিক্ষক তাঁকে পিটিয়ে আহত করেন।
তবে হামিদুল আলম মারধরের অভিযোগ অস্বীকার করেেন।