শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে এক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া শিক্ষকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
গত রোববার প্রশিক্ষণের শেষ দিনে জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। তখন প্রশিক্ষণে অংশ নেওয়া এক শিক্ষক জেলা শিক্ষা কর্মকর্তার কাছে এই অভিযোগ করেন।
রাজশাহী কলেজিয়েট স্কুলে সম্প্রতি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য সৃজনশীল প্রশ্নপদ্ধতির ওপরে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। গত ২৯ থেকে ৩১ মে পর্যন্ত এ প্রশিক্ষণ চলে। এতে উপজেলার ৫২ জন শিক্ষক অংশ নেন। এঁদের প্রত্যেককে ২ হাজার ২০০ টাকা করে সম্মানী দেওয়া হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নামে এসব শিক্ষকের কাছ থেকে ১০০ টাকা করে আদায় করা হয়। কয়েকজন শিক্ষক এ চাঁদা তোলেন।
এ ব্যাপারে বাঘা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী আবদুল মুকিম বলেন, তাঁর বিরুদ্ধে বাঘায় শিক্ষকদের মধ্যে একটা চক্র গড়ে উঠেছে। তারাই এ ধরনের অপপ্রচার চালিয়েছেন।