শিক্ষানবিশ আইনজীবী হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর বারের শিক্ষানবিশ আইনজীবী ফিরোজ জামান সোহেলকে (২৮) হত্যার দায়ে পাঁচজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সকালে গাজীপুর অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া ওই হত্যাকাণ্ডে করা মামলায় এই রায় দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন গাজীপুরের দক্ষিণ ছায়াবীথি এলাকার আমেনা বেগম, মো. সজল ও বাপ্পী, মো. বাদল ও মো. তিথি।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, আসামিদের প্রত্যেককে পৃথকভাবে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আসামিদের মধ্যে আমেনা বেগম, সজল ও বাপ্পী পলাতক।