শিক্ষাপ্রতিষ্ঠানে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরের বালিয়াডাঙ্গা সর্বজনীন দেবালয় টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, বালিয়াডাঙ্গা ৯ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিয়াডাঙ্গা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত সোমবার রাতে চুরি হয়েছে। এর মধ্যে বালিয়াডাঙ্গা সর্বজনীন দেবালয় টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ থেকে ১৭ হাজার টাকা, একটি ল্যাপটপ, একটি মাউস, একটি মডেম চুরি হয়েছে। বালিয়াডাঙ্গা ৯ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১ হাজার ২১০ টাকা ও বালিয়াডাঙ্গা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৪৯৬ টাকা চুরি হয়েছে বলে প্রতিষ্ঠানের প্রধানেরা জানিয়েছেন।