প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জ উপজেলায় গত রোববার দিবাগত রাতে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যালয়ে চুরি হয়েছে। চোরেরা দরজার তালা ভেঙে ও জানালার গ্রিল কেটে আলমারি থেকে প্রায় ৪ লাখ ৩৮ হাজার টাকা নিয়ে গেছে। তারাগঞ্জ ও/এ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল বারী মণ্ডল দাবি করেন, তাঁর কলেজ থেকে চোরেরা প্রায় ৪ লাখ ১৬ হাজার টাকা নিয়ে গেছে। জি কে এস ফাউন্ডেশনের পরিচালক মেহেদী হাসান বলেন, তাঁর প্রতিষ্ঠান থেকে চোরেরা ১০ হাজার টাকা নিয়ে গেছে। এ ছাড়া চোরেরা তারাগঞ্জ ও/এ ফাজিল মাদ্রাসা থেকে নয় হাজার টাকা ও তারাগঞ্জ শিশুনিকেতন থেকে চোরেরা তিন হাজার টাকা নিয়ে গেছে। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ মিঞা বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তারাগঞ্জ ও/এ ডিগ্রি কলেজের নৈশপ্রহরী আজিজুল ইসলামকে আটক করা হয়েছে।
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি