শিক্ষামন্ত্রীর জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাতপরিচয় কোনো ব্যক্তি। এ বিষয়ে রাজধানীর রমনা থানায় একটি জিডি করা হয়েছে। জিডি নম্বর ৮১৭। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সুবোধ চন্দ্র ঢালী গতকাল রোববার এ তথ্য জানান। তিনি বলেন, ৯ এপ্রিল মুঠোফোনে এ হুমকি দেওয়া হয়। ওই খুদে বার্তায় পরীক্ষার প্রশ্নপত্র প্রকাশ, অবৈধভাবে পরীক্ষার খাতায় নম্বর বাড়িয়ে দেওয়াসহ কয়েকটি অভিযোগ করা হয়েছে। আরও অভিযোগ করা হয়, এ কারণে ভুয়া চিকিৎসক তৈরি হচ্ছে। এ কারণে শিক্ষামন্ত্রীকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করা হবে। রমনা থানার ওসি মশিউর রহমান জিডির বিষয়টি নিশ্চিত করেন।