শিক্ষার্থী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের লালপুর বাজার এলাকা থেকে গত শনিবার অস্ত্র, গুলিসহ রাকিব হাসান (২১) নামের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাকিব রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রামের মরহুম খোদাবক্স মিয়ার ছেলে। তিনি ঢাকার তিতুমীর কলেজের ছাত্র। থানা-পুলিশ সূত্র জানায়, বিকেল চারটার দিকে লালপুর বাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে দেশীয় একটি ওয়ান শুটার গান, থ্রি নট থ্রি রাইফেলের তিনটি তাজা গুলিসহ রাকিব হাসানকে গ্রেপ্তার করা হয়। থানার ওসি আবু ওবায়েদ বলেন, এসব অস্ত্র কোথা থেকে, কার কাছে যাচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে।