শিক্ষার্থীকে চোর সন্দেহে মারধর ছাত্রলীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন চুরির সন্দেহে এক শিক্ষার্থীকে বেধড়ক মারধর করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীরা। গতকাল রোববার মারধরের শিকার ওই শিক্ষার্থী প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১৯ আগস্ট হল থেকে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আরাফাত হোসেন, গণিত বিভাগের প্রশান্ত, ছাত্রলীগের কর্মী নগর এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী সৌরভ বসুর মুঠোফোন চুরি হয়। তাঁরা প্রত্যেকেই বিশ্ববিদ্যালয়ের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী।
২৩ আগস্ট রােত হলের ১২৮ নম্বর কক্ষে ৪৩তম ব্যাচের শিক্ষার্থীরা আলোচনায় বসেন। আলোচনায় মুঠোফোন চুরির ঘটনায় আরাফাতকে সন্দেহ করে বিভিন্ন প্রশ্ন করা হয়। পরে ছাত্রলীগের কর্মী জামিনুর রহমান, ফিরোজ মাহমুদ, ওয়াদুদ হাসান, হাবিবুর রহমান, ইফরান হাসান ও সৌরভ বসু তাঁকে মারধর করেন।
আরাফাত বলেন, ‘অন্যায়ভাবে আমাকে মারধর করেছে।’ জামিনুর বলেন, ‘রাগের মাথায় কয়েকটা চড়-থাপ্পড় দেওয়া হয়েছে তাঁকে।’ ইফরান মারধরের ঘটনা অস্বীকার করেন। তবে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে অন্যরা ফোন ধরেননি।
প্রক্টর তপন কুমার সাহা বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।