শিক্ষার্থীকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম হাবিবুর রহমান। তিনি আরবি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
গতকাল বৃহস্পতিবার ভোরে পুঠিয়া উপজেলার শিবপুরহাট জামে মসজিদের পাশের ঘর থেকে পাঁচটি হাতবোমাসহ হাবিবুরকে গ্রেপ্তার করা হয়। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাতুরিয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে।
পুঠিয়া থানার ওসি হাফিজুর রহমান জানান, হাবিবুর রহমান শিবপুরহাট জামে মসজিদে পাঁচ বছর থেকে ইমামতি করে আসছিলেন। তিনি জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত। তিনি সিরিয়ায় যাওয়ার জন্য পাসপোর্ট করেছিলেন। এ ছাড়া, নতুন একটি জঙ্গি সংগঠন তৈরির কাজ করছিলেন তিনি। তবে কোন জঙ্গি সংগঠনের সঙ্গে হাবিবুর জড়িত, তা জানাতে পারেননি ওসি।