শিক্ষার্থীকে দপ্তরির মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রকে মো. মিন্টু নামের এক দপ্তরি মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। কে এম ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ে গত শনিবার এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে গতকাল রোববার বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে।
ওই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী জানায়, শনিবার সকাল আটটার দিকে বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দেওয়ার সময় দপ্তরি মিন্টুর সঙ্গে নবম শ্রেণির ছাত্র রাব্বি হাওলাদারের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে রাব্বিকে মিন্টু ও তাঁর ভাই রিন্টু মারধর করেন। শিক্ষার্থীরা এ ঘটনার প্রতিবাদ জানালে মিন্টু ও তাঁর লোকজন রামদা নিয়ে শিক্ষার্থীদের ধাওয়া করেন। ওই ঘটনার প্রতিবাদে ও মিন্টুর শাস্তির দাবিতে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে। এ বিষয়ে মিন্টুর মুঠোফোনে কল দিলেও তিনি ধরেননি।