শিক্ষার্থীকে পিটিয়ে জখম করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার আগ্রাণ পূর্বপাড়া আনন্দ বিদ্যালয়ের এক শিক্ষিকা গত মঙ্গলবার নাঈম হাসান (৭) নামের এক শিক্ষার্থীকে পিটিয়ে গুরুতর জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই শিক্ষিকার নাম রিনা বেগম।
বিদ্যালয়ের কয়েকজন শিশু শিক্ষার্থী বলে, গত সোমবার তাদের সহপাঠী নাঈম বিদ্যালয়ে আসেনি। গত মঙ্গলবার সকালে ক্লাসে শিক্ষিকা রিনা বেগম তার কাছে ক্লাসে না আসার কারণ জানতে চান। গত রোববার রাতে জলসা শুনতে শুনতে ঘুমাতে দেরি হওয়ায় পরদিন বিদ্যালয়ে আসতে পারেনি বলে জানায় নাঈম। তার কথা শেষ না হতেই শিক্ষিকা তাকে বেত দিয়ে পেটাতে শুরু করেন। একপর্যায়ে নাঈম পড়ে গেলে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বনপাড়া আমেনা হাসাপাতালে নেন।
রিনা বেগম মুঠোফোনে বলেন, ‘ক্লাস ফাঁকি দেওয়ায় শিশুটিকে একটু শাসন করেছি। ওর বাবা-মা বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করছেন।’