শিক্ষার্থীদের অবরোধ এক ঘণ্টা যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের অবরোধের কারণে গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত কক্সবাজারের চকরিয়া-বদরখালী-মহেশখালী সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরিবহন শ্রমিকেরা গত সোমবার বিদ্যালয়ের তিন ছাত্রকে মারধর করায় শিক্ষার্থীরা ইলিশিয়া বাজারে গাছের গুঁড়ি ফেলে অবরোধ তৈরি করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার জের ধরে গতকাল সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যান চলাচল বন্ধ করে দেয় তারা। খবর পেয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের নিয়ে সভা করেন। সেখানে হামলাকারী পরিবহন শ্রমিকদের বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা ব্যারিকেড তুলে নেয়।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, হামলাকারী শ্রমিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।