শিক্ষার্থীদের প্রহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাইভেট না পড়ায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা বহুমুখী উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের ইংরেজির শিক্ষক ছফিয়ার রহমানের বিরুদ্ধে দশম শ্রেণির ‘খ’ শাখার শিক্ষার্থীদের পর পর দুদিন বেত দিয়ে প্রহার করার অভিযোগ উঠেছে। পিটুনির শিকার ১৫ জন শিক্ষার্থীর স্বাক্ষরিত একটি স্মারকলিপি গতকাল বুধবার বিকেলে ইউএনওর মাধ্যমে জেলা প্রশাসক বরাবর দাখিল করা হয়েছে। এ ব্যাপারে ছফিয়ার রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে সাড়া পাওয়া যায়নি। ইউএনও মো. জহুরুল ইসলাম বলেন, ঘটনাটি অনভিপ্রেত ও দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকের সঙ্গে কথা বলবেন তিনি।