শিক্ষার্থীর কানে শিক্ষকের থাপড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর শাহীন ক্যাডেট স্কুলে শিক্ষকের থাপড়ে এক ছাত্রের কান দিয়ে রক্ত বের হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় কালীগঞ্জ শ্রমিক কলেজের অধ্যক্ষ মো. নাজমুল ইসলাম বলেন, তাঁর ছেলে মো. সাদমান ইসলাম ষষ্ঠ শ্রেণির ছাত্র। ক্লাসে পড়া না পারায় গত সোমবার ওই স্কুলের বাংলার শিক্ষক আবদুর রশিদ সাদমানের ডান কানে থাপড় মারেন। একপর্যায়ে অসুস্থ বোধ করলে সাদমান বাসায় চলে যায়। বাসায় পৌঁছেই সাদমান মাথা ঘুরে পড়ে যায়। এ সময় সাদমানের মা ছেলের কানে রক্ত দেখতে পান। এরপর তিনি ছেলেকে স্থানীয় সেন্ট্রাল হসপিটালের নাক, কান ও গলা বিশেষজ্ঞ মো. আজাহারুল ইসলামের কাছে নিয়ে যান। তিনি কানের এক্স-রে করার পরামর্শ দেন।
আবদুর রশিদ বলেন, ‘আমি তার (সাদমান) গালে থাপড় দিয়েছিলাম, বুঝতে পারিনি যে কানে লাগবে।’
কলেজের পরিচালক মো. সোহেল চৌধুরী বলেন, ঘটনার বিষয়ে জানতে তিনি ওই দিন রাতেই সাদমানের বাসায় গিয়েছিলেন। এর পর থেকে তিনি নিয়মিত খোঁজখবর রাখছেন।