প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর পলাশ থেকে ইব্রাহিম জাকারিয়া (১৮) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার চরপাড়া এলাকায় রেললাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। ইব্রাহিম ঢাকার ক্যান্টনমেন্ট থানার মানিকদী এলাকার দীন মোহাম্মদের ছেলে এবং বিএএফ শাহীন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। রেলওয়ে পুলিশ জানায়, সোমবার সকালে কলেজে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন ইব্রাহিম। এরপর তিনি আর ফেরেননি। এদিকে রাতে স্থানীয় লোকজনের দেওয়া খবরে লাশ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ। পরে তারা লাশের শার্টের পকেটে কলেজের মনোগ্রাম দেখে গতকাল কলেজে যোগাযোগ করে। গতকাল ময়নাতদন্তে ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।