শিক্ষাসফরের বাসে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর পৌর কলেজের শিক্ষাসফরের চারটি বাসে ডাকাতি হয়েছে। গত রোববার দিবাগত রাত তিনটার দিকে গাংনী-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার শুকুরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। কলেজের অধ্যক্ষ একরামুল আজিম প্রথম আলোকে বলেন, কলেজ থেকে রোববার সকাল সাতটার দিকে ছয়টি বাসে করে শিক্ষার্থী-শিক্ষক মিলে ২৪৫ জন নওগাঁয় শিক্ষাসফরে যান। শিক্ষাসফর শেষ করে বাড়িতে ফেরার পথে শুকুরকান্দি এলাকায় ২০ থেকে ২২ জনের সশস্ত্র একদল ডাকাত রাস্তার ওপরে গাছ ফেলে বাসের গতি রোধ করে। পরে তারা চারটি বাসে হানা দিয়ে অস্ত্রের মুখে শিক্ষক-শিক্ষার্থীদের কাছ থেকে মুঠোফোন, গয়না, টাকাসহ বিভিন্ন জিনিস নিয়ে পালিয়ে যায়।