শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে রাজধানীর মিরপুর থানায় মামলা করেছেন ৩২ বছর বয়সী এক শিক্ষিকা। মামলার আসামি রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড ডিজাইনিং টেকনোলজির ছাত্র। ছাত্রের বয়স ২৪ বছর।
পুলিশ জানায়, গত শনিবার রাতে ওই শিক্ষিকা থানায় গিয়ে ছাত্রের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্র তাঁর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। গত সেপ্টেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত তাঁদের মধ্যে ‘প্রায়’ স্বামী-স্ত্রীর সম্পর্ক ছিল। পরে ছাত্র তাঁকে বিয়ে করতে অস্বীকৃতি জানান।