শিক্ষিকার লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নাজিরপুর উপজেলার বিন্দুমুড়িয়া গ্রাম থেকে গত বুধবার রাতে শিপ্রা মিত্র (৪৮) নামের এক স্কুলশিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শিপ্রা মিত্র বিন্দুমুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিক ছিলেন। তাঁর স্বামীর নাম বিজয় মিত্র। পুলিশ ও মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে শিপ্রা মিত্র বাড়ির পাশে পুকুর পাড়ে শাক তুলতে যান। দুপুরে তিনি ঘরে না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরপাড়ে একটি নালার মধ্যে তাঁর লাশ পাওয়া যায়।