শিক্ষিকাসহ দুই ছাত্রী পালাতে গিয়ে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার গোবিন্দপুর গ্রামের খাদিজাতুল কোবরা কওমি মহিলা মাদ্রাসার এক শিক্ষিকা দুই ছাত্রীকে নিয়ে পালাতে গিয়ে আটক হয়েছেন। গতকাল সোমবার মানিকগঞ্জ সদর থানার পুলিশ তাঁদের আটক করে লোহাগড়া থানার পুলিশের কাছে হস্তান্তর করে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, গতকাল ভোর পাঁচটার দিকে মাদ্রাসার ওই দুই আবাসিক ছাত্রীকে নিয়ে এক শিক্ষিকা জানালা দিয়ে মাদ্রাসা থেকে পালিয়ে যান। এ ঘটনায় মাদ্রাসার সুপার হাফিজুর রহমান লোহাগড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
লোহাগড়া থানার পুলিশ বিষয়টি খোঁজ নিয়ে মানিকগঞ্জ সদর থানায় জানায়। মানিকগঞ্জ সদর থানার পুলিশ ওই তিনজনকে আটক করে।
লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম গতকাল সন্ধ্যা সাতটার দিকে মুঠোফোনে বলেন, আটক ওই শিক্ষিকা জানিয়েছেন তিনি ওই দুই ছাত্রীকে ঢাকার একটি মাদ্রাসায় ভর্তি করতে নিয়ে যাচ্ছিলেন।
আটক ওই ছাত্রীরাও তাঁদের ঢাকার একটি মাদ্রাসায় ভর্তি করতে নেওয়ার কথা বলেছে।