শিবগঞ্জে অস্ত্র ও গুলি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে গতকাল শনিবার তিনটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও নয়টি গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। বিজিবির ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুল এহসান এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, শিবগঞ্জের দুর্লভপুর ইউনিয়নের বারোরশিয়া এলাকার সড়কে অভিযান চালানো হচ্ছিল। এ সময় অটোরিকশার এক যাত্রী তল্লাশিচৌকি থেকে ২০০ গজ দূরে থাকতে একটি ব্যাগ ফেলে মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। সেগুলো শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।