শিবগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার আমঝুপি গ্রামে জমিজমাসংক্রান্ত বিবাদে মকবুল হোসেন (৪৮) নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে গত বৃহস্পতিবার রাতে মকবুলের স্ত্রী শেফালী বিবি ১৫ জনকে আসামি করে থানায় মামলা করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক জাহিদ হোসেন বলেন, এ ঘটনায় আবদুল বারী মণ্ডল (৪৪) ও সেজু মিয়াকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গত বুধবার বিকেলে কৃষক মকবুল হোসেন নিজ জমির আইল কাটতে গেলে প্রতিপক্ষের লোকজন আবদুল বারী মণ্ডলের নেতৃত্বে মকবুলের ওপর চড়াও হয়। এতে গুরুতর আহত হন মকবুল। পরে বাড়িতে নিয়ে গিয়ে তাঁকে স্থানীয় চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয়। কিন্তু অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে মকবুলকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।