শিবগঞ্জে ছিনতাইকারী সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর এলাকায় ছিনতাইকারী সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় লোকজন। আজ বুধবার রাতে এই ঘটনা ঘটে। নিহত দুজদের পরিচয় জানা যায়নি।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, রাতে শিবগঞ্জ-ধাইনগর সড়ক থেকে একটি মটর সাইকেল ছিনতাই করে পালাচ্ছিলেন ওই দুজন। এ সময় নাককাটিতলা ঘাটে এলাকাবাসী তাঁদের ধরে গণপিটুনি দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আটকে রাখে। পুলিশ তাঁদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই মারা যান তাঁরা। নিহতদের কাছে থাকা মটর সাইকেলটি জব্দ করেছে পুলিশ।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শিবগঞ্জ-ধাইনগর সড়কে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এতে ক্ষুব্ধ হয়েই জনতা এই দুজনকে পিটিয়ে হত্যা করেছে।