শিবগঞ্জে সন্তানকে জখমের পর গলা কেটে মায়ের আত্মহত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ছয় বছরের মেয়েকে কুপিয়ে জখম করে মা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ওই নারী অন্তঃসত্ত্বা ও মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন এলাকাবাসী। গতকাল শুক্রবার উপজেলার দাড়িদহ গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই নারীর নাম খাদিজা আকতার (৩০)। আর তাঁর ছয় বছরের মেয়ের নাম হালিমা আকতার। হালিমাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
গ্রামের পাঁচ-সাতজন বাসিন্দা ও খাদিজার মা আবেদা বেগমের সঙ্গে কথা বলে জানা যায়, সাত বছর আগে কাহালু উপজেলার ভুগোইল গ্রামের খাদিজা ও আদমদীঘি উপজেলার কুমোরভোগ গ্রামের হাসান মিয়ার বিয়ে হয়। হাসানের কাজের সূত্রে এ দম্পত্তি দাড়িদহে বাসা ভাড়া নিয়ে থাকত। খাদিজা সন্তানসম্ভবা ছিল। আগামী মাসেই তাঁর সন্তান জন্ম নেওয়ার কথা ছিল।
গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে হাসান বাড়ি থেকে বাইরে যান। খাদিজার মাও পানি আনতে বাসার বাইরে যান। আবেদা বেগম কয়েক দিন আগেই মেয়ের কাছে বেড়াতে এসেছিলেন। তিনি বাসা থেকে বের হলে খাদিজা দরজা আটকে মেয়ে হালিমাকে বঁটি দিয়ে কুপিয়ে জখম করেন। এ সময় শিশু হালিমার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ঘরের টিনের বেড়া ভেঙে ক্ষতবিক্ষত হালিমাকে উদ্ধার করে হাসপাতালে নেন।
শিবগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) জাহিদ হোসেনের ভাষ্য, ‘ঘটনাস্থলে গিয়ে শ্বাসনালী কাটা অবস্থায় খাদিজার লাশ উদ্ধার করা হয়। মেয়েকে জখমের পর মা আত্মহত্যা করেছেন ধারণা করা হচ্ছে।