শিবপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর শিবপুরে ২৫ বছর বয়সী এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ঘাসিরদিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে তাঁর পরিচয় মেলেনি।
পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, মহাসড়কের পাশে ঘাসিরদিয়া এলাকায় এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে রাতের যেকোনো সময় ফেলে গেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।