শিবপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের নোয়াদিয়া কান্দাপাড়ায় শামীম মিয়া নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শামীম (৩২) আইয়ুবপুর ইউনিয়নের জিয়া পরিষদের আহ্বায়ক ছিলেন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে কে বা কারা তাঁকে তাঁদের নোয়াদিয়া কান্দাপাড়া এলাকার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি ফেরেননি। গতকাল শুক্রবার সকালে বাড়ির পাশে তাঁর লাশ দেখে স্থানীয়রা পরিবারের লোকজনকে খবর দিতে যান। এ সময় তাঁর (শামীম) ঘরের দরজা বাইরে দিয়ে তালাবদ্ধ ছিল। পরে ঘরের বেড়া কেটে পরিবারের লোকজনকে বের করা হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।