শিবলিঙ্গ চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের পুরোনো কালীমন্দির থেকে দুটি মূর্তি চুরি করেছে একদল দুর্বৃত্ত। মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুবিমল ধর জানান, গত রোববার দিবাগত রাত দুইটার দিকে দুর্বৃত্তরা উপজেলা সদরের কালীমন্দিরের চারটি তালা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় তারা দেড় মণ ওজনের একটি শিবলিঙ্গ এবং আধা মণ ওজনের একটি গৌরী মূর্তি নিয়ে যায়। দেখতে কষ্টিপাথরের মতো হলেও এগুলো ছিল সাধারণ পাথরে নির্মিত। এ ঘটনায় গতকাল সোমবার মামলা হয়েছে।