শিবির কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের দক্ষিণ বাইপাস এলাকা থেকে ইমরান হোসেন (২০) নামে শিবিরের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দুপুরে সীতাকুণ্ড ভূমি কার্যালয়ের সামনে একটি সিএনজি অটোরিকশায় আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই দিন রাতেই তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইমরান ওই এলাকার ইকবাল হোসেনের ছেলে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান বলেন, গ্রেপ্তারকৃত ইমরান সিএনজি অটোরিকশায় আগুন দেওয়ার ঘটনায় জড়িত ছিলেন। ওই ঘটনায় জড়িত শিবিরের আরও তিন কর্মীর নামও পুলিশকে জানিয়েছেন তিনি।