প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের লালপুর উপজেলা থেকে গতকাল বৃহস্পতিবার সোহেল রানা নামের এক শিবির কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। লালপুর থানার ওসি আবু ওবায়েদ জানান, ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায় দেওয়ার পর সোহেল রানার নেতৃত্বে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা উপজেলার কদিমচিলান গ্রামে যুবলীগ নেতা খায়রুল ইসলামকে হত্যা করে এবং তাঁর বাড়িঘর জ্বালিয়ে দেয়। তারা পুলিশকে বেধড়ক মারধর করে এবং আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয়। পুলিশের একটি গাড়িও তারা পুড়িয়ে দেয়। এসব ঘটনায় পাঁচটি মামলা হয়। মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর ঈদ উপলক্ষে পুকুরপাড় কদিমচিলান গ্রামের বাড়িতে আসার খবর পেয়ে গতকাল পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।