শিবির কর্মী সন্দেহে পাঁচজনকে আটক, র‍্যাবে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিবিরের কর্মী সন্দেহে পাঁচজনকে আটক করে র‍্যাবের কাছে সোপর্দ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের সপ্তম ছায়ামঞ্চ এলাকা থেকে তাঁদের আটক করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কর্মীরা।

আটক করা পাঁচজন হলেন সাভার কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবদুল্লাহ আল তুষার, মিরপুরের আইডিয়াল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার সায়েন্স ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই ছাত্র আবদুর রহমান ও জাহিদ হাসান, সাভার গণবিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মামুনুর রশিদ এবং রিতা আক্তার। রিতা আক্তার ক্যাম্পাসসংলগ্ন গেরুয়া এলাকায় থাকেন বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে। তাঁর বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য পাওয়া যায়নি।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন প্রথম আলোকে বলেন, তাঁরা জামায়াত-শিবিরের সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করা হচ্ছে। তাঁদের কথাবার্তা অসংলগ্ন ছিল। তাই তাঁদের র‍্যাব-৪–এর কাছে সোপর্দ করা হয়েছে।