শিবির ক্যাডার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ঠাকুরদীঘির পাড় এলাকা থেকে গত শনিবার রাতে দুর্ধর্ষ শিবির ক্যাডার আবু তাহেরকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই ইউনিয়নের আফজলনগর গ্রামের মোজাফ্ফর আহমদের ছেলে। সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হক বলেন, মানবতাবিরোধী যুদ্ধাপরাধের দায়ে দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশ-পরবর্তী সাতকানিয়া উপজেলায় যেসব নাশকতা-তাণ্ডব ঘটেছিল, সবকিছুরই নেতৃত্বে ছিলেন আবু তাহের। তাহের সাতকানিয়ায় সহিংসতার ঘটনায় দায়ের করা প্রথম মামলার ১ নম্বর আসামি।