শিবির ক্যাডার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ার শিবির ক্যাডার খোরশেদ আলমকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইয়াসির আরাফাত জানান, খোরশেদকে গ্রেপ্তারের পর তাঁর স্বীকারোক্তি অনুযায়ী সাতকানিয়ার গ্রামের বাড়ি থেকে দুটি এলজি ও চারটি গুলি উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যা, সহিংসতা সৃষ্টি, চাঁদা আদায়, প্রতিপক্ষ রাজনৈতিক নেতা-কর্মী ও পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে ৩২টি মামলা আছে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার প্রথম আলোকে জানান, গতকাল মঙ্গলবার খোরশেদকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।