শিবির নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে নাশকতা ও সহিংসতার মামলায় পটিয়া কলেজ ছাত্রশিবিরের সভাপতি ও দক্ষিণ জেলা শিবিরের সদস্য সৈয়দ হোসেন সাঈদকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরের নতুন ব্রিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন প্রথম আলোকে জানান, সাঈদ পটিয়া কলেজ শিবিরের সভাপতি হলেও গত সংসদ নির্বাচন-পূর্ববর্তী সময়ে বাকলিয়া থানায় বিভিন্ন নাশকতা ও সহিংসতার ঘটনায় অংশ নেন। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠাতে আদালতে পাঠানো হবে।