শিবির নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আমিনুর রহমানকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বলেন, আমিনুর রহমানের বিরুদ্ধে হরতাল ও অবরোধের সময় নাশকতা সৃষ্টি, গাড়ি ভাঙচুর ও সড়কের পাশের গাছ কাটার অভিযোগে পাঁচটি মামলা আছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। তবে আমিনুর রহমানের দাবি, এসব মামলা সাজানো। রাজনৈতিক উদ্দেশ্যে ও হয়রানি করতে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। l