শিবির নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ধামাই চা-বাগান এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে ছাত্রশিবিরের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম নূর আসাদ খাইরুল (২৮)। বাড়ি পার্শ্ববর্তী বড়লেখা উপজেলার দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়নের সফরপুর গ্রামে। তিনি ছাত্রশিবিরের দক্ষিণভাগ ইউনিয়ন কমিটির সভাপতি। থানার ওসি হামিদুর রহমান সিদ্দিকী বলেন, খাইরুলের বিরুদ্ধে নাশকতার অভিযোগে বড়লেখা থানায় পাঁচটি ও জুড়ী থানায় একটি মামলা আছে। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি|